ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬

বাংলাদেশের কুলসুমের ব্রোঞ্জ জয়

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ১২ বার পড়া হয়েছে

এশিয়ান আর্চারি  চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার  দ্বিতীয় সেশনে পদকের আনন্দে মেতেছে বাংলাদেশ। কম্পাউন্ড নারী এককের ব্রোঞ্জ নির্ধারণী লড়াইয়ে চাইনিজ তাইপের চেন সি উকে ১৪৫-১৪৪ স্কোরে (২৯-৩০, ২৯-২৯, ২৯-২৯, ২৮-২৯, ৩০-২৭) হারিয়েছেন স্বাগতিকদের কুলসুম আক্তার মনি। 

চলতি আসরে এ নিয়ে দুটি পদক পেলো বাংলাদেশ। সকালের সেশনে বন্যা আক্তার ও হিমু বাছাড় জুটি মিশ্র দ্বৈতে রৌপ্য পদক এনে দিয়েছিলেন। 

আর্মি স্টেডিয়ামে কম্পাউন্ড নারী এককে আরও বড় প্রাপ্তির সুযোগ ছিল কুলসুমের সামনে। কিন্তু সেমিফাইনালে তিনি ১৪৬-১৪৫ স্কোরে (৩০-৩০, ২৯-২৯, ২৯-৩০, ২৮-২৮, ২৯-২৯) হেরে যান ভারতের প্রাদ্বীপ প্রিথিকার কাছে। সেমিফাইনালের হারে ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচ খেলতে হয় কুলসুমকে। সেখানে অন্তত পদক জয়ের স্বাদ পেয়েছেন তিনি। তাতে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে এই প্রথম কোনও পদক জিতলেন কুলসুম।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে বাংলাদেশি বংশোদ্ভূত কাভানের ঐতিহাসিক অভিষেক

বাংলাদেশের কুলসুমের ব্রোঞ্জ জয়

আপডেট সময় : ০৪:০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫