ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে টঙ্গী রেলওয়ে স্টেশনের নিকটবর্তী গাজীবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে টঙ্গী রেলওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে।

রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘সিল্ক সিটি এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়লে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। নিহতের পরনে কালো রঙের টি-শার্ট ও সাদা-কালো স্ট্রাইপের পায়জামা ছিল। তাৎক্ষণিকভাবে তার নাম বা পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রহিমা আক্তার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বন্যা দুর্গতদের পাশে তাহাফফুজে খতমে নবুওয়ত: বাঁশখালীতে ত্রাণ বিতরণ

টঙ্গীতে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৬:৫৯:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬