ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

বন্ধ কার্যালয়ের সামনে মাইক বাজিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

নোয়াখালী জেলা শহর মাইজদীতে জেলা আওয়ামী লীগের তালাবদ্ধ কার্যালয়ের সামনে এক যুবক মাইকে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তিনি মাইকসহ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাকে আটক করে এবং মাইক ও অ্যামপ্লিফায়ার জব্দ করে।

সোমবার সকালে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, যুবকটি একটি সিএনজি চালিত অটোরিকশায় মাইক নিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে এসে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে যুবকটি সিএনজি নিয়ে পালানোর চেষ্টা করেন।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম জানান, আটক যুবকের মানসিক সমস্যা রয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে দুটি মাইক ও একটি অ্যামপ্লিফায়ার জব্দ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন শর্বরী ও সানি!

বন্ধ কার্যালয়ের সামনে মাইক বাজিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

আপডেট সময় : ০৫:৪৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬