ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা সফল না হওয়ার পেছনে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ও অযৌক্তিক দাবিকে দায়ী করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। আরাগচি জানান, আলোচনার পরিবেশ এবং কোন শর্তের ভিত্তিতে প্রক্রিয়াটি এগিয়ে নেওয়া সম্ভব, তা নিয়ে বিস্তারিত কথা হলেও শেষ পর্যন্ত কোনো সমঝোতা হয়নি।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে মিত্র দেশ রাশিয়ার সঙ্গে আলোচনার উদ্দেশ্যে তিনি এখন সেন্ট পিটার্সবার্গে অবস্থান করছেন। সেখানে তিনি রুশ কর্মকর্তাদের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন।

পররাষ্ট্রমন্ত্রী আরাগচি আরও বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা একটি বৈশ্বিক দায়িত্ব। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে নিরাপদ চলাচল বজায় রাখতে ওমানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইরান ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী। এ লক্ষ্যে ওমানের সঙ্গে শিগগিরই আরও বিস্তারিত আলোচনা হবে বলেও তিনি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে বেওয়ারিশ কুকুরের আতঙ্ক: তিন মাসে আক্রান্ত ৭৪ জন

যুক্তরাষ্ট্রের অযৌক্তিক দাবিতেই আলোচনা ব্যর্থ হয়েছে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৩:১৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬