ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

নেতানিয়াহুকে হঠাতে একাট্টা ইসরায়েলের সাবেক দুই প্রধানমন্ত্রী বেনেট ও লাপিদ

ইসরায়েলের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসন অবসানে হাত মিলিয়েছেন দেশটির সাবেক দুই প্রধানমন্ত্রী। কট্টর ডানপন্থি নেতা নাফতালি বেনেট এবং মধ্যপন্থি ইয়ার লাপিদ একজোট হয়ে নির্বাচনে লড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। মূলত নেতানিয়াহু বিরোধী জনমতকে একটি প্ল্যাটফর্মে আনাই এই জোটের প্রধান লক্ষ্য।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই দুই নেতার নতুন রাজনৈতিক জোটের নাম দেওয়া হয়েছে ‘টুগেদার’। জোটের নেতৃত্ব দেবেন নাফতালি বেনেট। আদর্শগতভাবে দুই নেতার মধ্যে ভিন্নতা থাকলেও নেতানিয়াহুর প্রতি অভিন্ন বিরোধিতা তাদের এই ঐক্যের সেতুবন্ধন হিসেবে কাজ করছে। এক যৌথ বিবৃতিতে ইয়ার লাপিদ বেনেটকে একজন সৎ ব্যক্তি হিসেবে উল্লেখ করে বলেন, অভ্যন্তরীণ বিভাজন দূর করে ইসরায়েলকে সঠিক পথে ফেরাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নাফতালি বেনেট জানিয়েছেন, তারা ক্ষমতায় আসতে পারলে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার বিষয়ে একটি শক্তিশালী জাতীয় তদন্ত কমিশন গঠন করবেন। উল্লেখ্য, বর্তমান নেতানিয়াহু সরকার এই ধরনের তদন্ত কমিশন গঠনের দাবি দীর্ঘ সময় ধরে প্রত্যাখ্যান করে আসছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বেনেট ও লাপিদের এই ঐক্যবদ্ধ অবস্থান আসন্ন নির্বাচনে বর্তমান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্থিক সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

নেতানিয়াহুকে হঠাতে একাট্টা ইসরায়েলের সাবেক দুই প্রধানমন্ত্রী বেনেট ও লাপিদ

আপডেট সময় : ০২:০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬