ঢাকা ০৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

শেনজেন ভিসাপ্রাপ্তদের জন্য জরুরি নির্দেশনা, ভ্রমণ পরিকল্পনা বদলালে বাতিল হতে পারে ভিসা

ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাসগুলো ভিসাপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা জারি করেছে। সোমবার দূতাবাসগুলোর পক্ষ থেকে জানানো হয় যে, ভিসাধারীদের অবশ্যই তাদের আবেদনপত্রের সময় জমা দেওয়া ভ্রমণ পরিকল্পনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। নির্ধারিত সময়সূচি ও গন্তব্যের বাইরে ভ্রমণ করলে ভবিষ্যতে ভিসা পাওয়ার ক্ষেত্রে বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে।

দূতাবাসগুলোর নির্দেশনায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যদি পূর্বঘোষিত পরিকল্পনা থেকে বিচ্যুত হন, তবে তার বর্তমান ভিসা বাতিলসহ পরবর্তী সময়ে শেনজেনভুক্ত দেশগুলোতে প্রবেশের আবেদন প্রত্যাখ্যান হওয়ার ঝুঁকি থাকবে। তাই যাত্রীদের তাদের ভ্রমণের উদ্দেশ্য ও রুট ঠিক রাখার পরামর্শ দেওয়া হয়েছে। যদি অনিবার্য কারণে কোনো পরিবর্তনের প্রয়োজন হয়, তবে তা অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগেভাগে অবহিত করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্থিক সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

শেনজেন ভিসাপ্রাপ্তদের জন্য জরুরি নির্দেশনা, ভ্রমণ পরিকল্পনা বদলালে বাতিল হতে পারে ভিসা

আপডেট সময় : ০২:০১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬