ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ঘোষিত যুদ্ধবিরতির তোয়াক্কা করছে না ইসরাইল, লেবাননে হামলা অব্যাহত

লেবাননে যুদ্ধবিরতির আনুষ্ঠানিক ঘোষণা থাকলেও বাস্তবে সংঘাতের অবসান ঘটেনি। অস্ট্রেলিয়ার ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্স প্রোগ্রামের পরিচালক এমা শোর্টিসের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতি মাঠ পর্যায়ে কার্যকর হতে দেখা যাচ্ছে না। আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, কয়েক সপ্তাহ আগে যুদ্ধবিরতির কথা বলা হলেও ইসরাইলি বাহিনী এখনো লেবাননের বিভিন্ন প্রান্তে আক্রমণ চালিয়ে যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ট্রাম্পের প্রভাব এখন আর আগের মতো নেই। ফলে ট্রাম্পের নির্দেশনা বা অনুরোধ সত্ত্বেও নেতানিয়াহু নিজের সিদ্ধান্তে অটল রয়েছেন। বিশেষ করে ইসরাইলের অভ্যন্তরীণ রাজনীতি এবং কট্টর ডানপন্থি মহলের চাপের মুখে নেতানিয়াহু এই সামরিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প বর্তমানে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নানা সংকট ও রাজনৈতিক ইস্যু নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এর ফলে বৈদেশিক নীতি এবং মধ্যপ্রাচ্য সংকটে তার মনোযোগ কিছুটা বিচ্যুত হয়েছে। এই সুযোগে নেতানিয়াহু লেবানন ইস্যুতে তুলনামূলক স্বাধীনভাবে সামরিক পদক্ষেপ গ্রহণ করছেন, যা ওই অঞ্চলের অস্থিরতাকে আরও দীর্ঘায়িত করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্থিক সংকটে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন

ঘোষিত যুদ্ধবিরতির তোয়াক্কা করছে না ইসরাইল, লেবাননে হামলা অব্যাহত

আপডেট সময় : ০১:৫৫:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬