ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ইরানের ‘রেড লাইন’: যুক্তরাষ্ট্রকে বার্তা পাঠালেন পররাষ্ট্রমন্ত্রী

ইসলামিক প্রজাতন্ত্র ইরান যুক্তরাষ্ট্রকে তাদের ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা সম্পর্কে অবহিত করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি পাকিস্তান সফরের সময় যুক্তরাষ্ট্রের জন্য এই বার্তা পৌঁছে দিয়েছেন বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স জানিয়েছে।

সংবাদ সংস্থাটির তথ্যমতে, এই ‘রেড লাইন’-এর মধ্যে পারমাণবিক বিষয় এবং হরমুজ প্রণালীর নিরাপত্তা অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই বার্তা আদান-প্রদান সরাসরি ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার অংশ নয়, বরং আঞ্চলিক পরিস্থিতি এবং ইরানের অবস্থান স্পষ্ট করার উদ্দেশ্যে এটি করা হয়েছে বলে জানানো হয়েছে।

বর্তমানে সেন্ট পিটার্সবার্গে অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি, যেখানে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এর আগে তিনি পাকিস্তান ও ওমানে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীদের সঙ্গে সাক্ষাৎ করেন। রাশিয়ায় পৌঁছানোর পরপরই তিনি ইরনাকে জানান যে, পাকিস্তানে তিনি ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা পুনরায় শুরুর শর্তাবলী নিয়ে আলোচনা করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গঙ্গাচড়ায় ‘মানুষ বিক্রির হাট’: শ্রমজীবীদের টিকে থাকার সংগ্রাম

ইরানের ‘রেড লাইন’: যুক্তরাষ্ট্রকে বার্তা পাঠালেন পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০১:৫১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬