ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত, আহত ৬

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। নিহত ওই সেনার নাম সার্জেন্ট ইদান ফুকস। তিনি পেতাহ টিকভার ৭ম সাঁজোয়া ব্রিগেডের ৭৭তম ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, দক্ষিণ লেবাননে সামরিক অভিযান পরিচালনার সময় এই হামলার শিকার হন তারা। আহতদের মধ্যে একজন কর্মকর্তা ও তিন সেনার অবস্থা আশঙ্কাজনক। তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে হতাহতদের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করেছে আইডিএফ কর্তৃপক্ষ।

এদিকে হামলার দায় স্বীকার করে হিজবুল্লাহ জানিয়েছে, দক্ষিণ লেবাননের তাইবেহ শহরে ইসরায়েলি সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করায় তারা এই ড্রোন হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনা নতুন করে সংঘাতের শঙ্কা বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের ত্রাণকর্তা হ্যারি কেইন: সংকটে গোল, জয়ে নেতৃত্ব

লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় এক ইসরায়েলি সেনা নিহত, আহত ৬

আপডেট সময় : ০১:৫০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬