মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে চলেছে এবং এই যুদ্ধে যুক্তরাষ্ট্রই বিজয়ী হবে। সম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্প জানান, ইরান যদি আলোচনায় বসতে আগ্রহী হয়, তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে। যদিও ইরান ইতোমধ্যেই সরাসরি আলোচনায় বসতে অস্বীকৃতি জানিয়েছে। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এখন থেকে পরবর্তী যেকোনো আলোচনা টেলিফোনেই সম্পন্ন হবে। তিনি বলেন, ‘তারা যদি কথা বলতে চায়, তাহলে আমাদের কাছে আসতে পারে অথবা আমাদের ফোন করতে পারে।’
অন্যদিকে, এই উত্তেজনার মধ্যেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য রাশিয়ায় পৌঁছেছেন। এই বৈঠকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও উপস্থিত থাকবেন।
রিপোর্টারের নাম 





















