ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি বিষয়ক দ্বিতীয় দফার আলোচনা ফলপ্রসূ না হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। বিশ্ববাজারে তেলের মূল মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট ক্রুডের দাম রোববার ২ শতাংশের বেশি বেড়েছে। গ্রিনিচ মান সময় অনুযায়ী মধ্যরাতে ব্রেন্ট ক্রুডের প্রতি ব্যারেল ১০৭ দশমিক ৩৫ ডলারে লেনদেন হয়, যা যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় ৪৭ শতাংশ বেশি।
কূটনৈতিক এই অচলাবস্থা সত্ত্বেও এশীয় অঞ্চলের প্রধান শেয়ারবাজারগুলোতে ইতিবাচক প্রবণতা লক্ষ করা গেছে। বিনিয়োগকারীরা যুদ্ধবিরতি নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তাকে উপেক্ষা করেই লেনদেন চালিয়ে যাচ্ছেন। জাপানের প্রধান সূচক নিক্কেই ২২৫ সকালে লেনদেন শুরুর পর প্রায় ০.৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ১.৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
রিপোর্টারের নাম 























