ইরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা ফলপ্রসূ করতে হলে যুক্তরাষ্ট্রকে ‘ব্ল্যাকমেল’ এবং ‘আল্টিমেটাম’ দেওয়ার নীতি পরিহার করতে হবে বলে মন্তব্য করেছেন ভিয়েনায় নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ। তিনি মনে করেন, শক্তি প্রয়োগ বা নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে ইরানের কাছ থেকে কোনো সুবিধা আদায় করা সম্ভব নয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উলিয়ানভ উল্লেখ করেন, ওয়াশিংটন দীর্ঘকাল ধরে সামরিক শক্তি ও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার ভয় দেখিয়ে আলোচনা চালানোর যে কৌশল গ্রহণ করেছে, তা ইরানের ক্ষেত্রে অকার্যকর। তিনি স্পষ্ট করে বলেন, আলোচনার টেবিলে হুমকি-ধমকি কোনো ইতিবাচক ফলাফল বয়ে আনবে না।
রুশ এই দূতের মতে, বর্তমান সংকট নিরসনে এবং শান্তি আলোচনাকে এগিয়ে নিতে হলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ‘ডেডলাইন’ বা সময়সীমা নির্ধারণের প্রথা থেকে বেরিয়ে আসতে হবে। আলোচনার জন্য একটি সম্মানজনক ও চাপমুক্ত পরিবেশ তৈরি করাই এখন মূল চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি।
রিপোর্টারের নাম 























