ইরানের ওপর আরোপিত নৌ অবরোধের অংশ হিসেবে ৩৮টি জাহাজকে তাদের গন্তব্য থেকে ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে। সেন্টকম জানায়, ইরানি বন্দরগুলোতে জাহাজ চলাচল সীমিত করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার্কিন বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সামুদ্রিক নিষেধাজ্ঞা বজায় রাখতে তারা কঠোর অবস্থান নিয়েছে। যেসব জাহাজ ইরানি জলসীমায় প্রবেশের চেষ্টা করছে বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছে, তাদের গতিপথ পরিবর্তন করতে বাধ্য করা হচ্ছে। আঞ্চলিক উত্তেজনা ও নিষেধাজ্ঞার অংশ হিসেবেই এই নৌ অভিযান অব্যাহত রাখা হয়েছে বলে জানিয়েছে সেন্টকম।
রিপোর্টারের নাম 
























