ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

জাতীয় কাউন্সিলের আগেই বিএনপির ঢাকা মহানগর কমিটি পুনর্গঠনের উদ্যোগ

দলীয় জাতীয় কাউন্সিলের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর কমিটি পুনর্গঠনের পথে হাঁটছে। দীর্ঘদিন ধরে দুই ভাগে বিভক্ত উত্তর ও দক্ষিণ মহানগর ইউনিটকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে তুলনামূলক তরুণ, সক্রিয় ও গ্রহণযোগ্য নেতৃত্বকে সামনে আনা এবং অভিজ্ঞ নেতাদের সম্পৃক্ত রেখে পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্য রয়েছে।

দলীয় সূত্রমতে, সরকার ও দল পরিচালনায় পৃথক কাঠামো তৈরির কৌশল থেকেই এই সাংগঠনিক পুনর্বিন্যাস করা হচ্ছে। একইসঙ্গে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে পুরোনো শীর্ষ নেতাদের সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগানোর পরিকল্পনাও রয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির বর্তমান আহ্বায়ক আমিনুল হককে পুনরায় দায়িত্ব দেওয়া হতে পারে। অন্যদিকে দক্ষিণ শাখায় বর্তমান আহ্বায়ক রফিকুল আলম মজনু অথবা সদস্য সচিব তানভীর আহমেদ রবিনকে কেন্দ্র করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের চিন্তা করছে দলটি।

নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র বলছে, প্রায় এক দশক পর জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি জোরদার করেছে বিএনপি। চলতি বছরের সুবিধাজনক সময়ে এই কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার লক্ষ্য রয়েছে। এর আগে অঙ্গ ও সহযোগী সংগঠন, মহানগর ও জেলা পর্যায়ের কমিটিগুলো পুনর্গঠনের মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দলকে আরো গতিশীল ও কার্যকর করতেই এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

এ বিষয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, ঢাকা মহানগর বিএনপির কমিটি ভেঙে দেওয়ার বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উচ্চপর্যায়ের সূত্র আরও জানায়, দল পুনর্গঠনের কাজ ঢাকা মহানগর বিএনপি থেকেই শুরু হতে পারে। বর্তমান কমিটির শীর্ষ নেতাদের সঙ্গে তরুণ নেতৃত্বের সমন্বয়ে নতুন কমিটি গঠন করা হবে। পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটিও নতুনভাবে সাজানো হতে পারে। এরপর ধাপে ধাপে অন্যান্য মহানগর ও জেলা কমিটিতেও পরিবর্তন আনা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন আরাগচি: ইরানের ঝটিকা কূটনৈতিক তৎপরতা

জাতীয় কাউন্সিলের আগেই বিএনপির ঢাকা মহানগর কমিটি পুনর্গঠনের উদ্যোগ

আপডেট সময় : ০৮:৫৮:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬