ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

শান্তিপূর্ণ ভবিষ্যৎ চুরি করছে যুদ্ধবাজরা: পোপ লিও

বিশ্বজুড়ে চলমান যুদ্ধ এবং পৃথিবীর সম্পদ লুণ্ঠনের তীব্র সমালোচনা করেছেন পোপ লিও। তিনি যুদ্ধ পরিচালনাকারীদের ‘চোর’ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, তাদের কর্মকাণ্ড মানবজাতির শান্তিপূর্ণ ও নিরাপদ ভবিষ্যতের সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে। চেরনোবিল পারমাণবিক দুর্ঘটনার ৪০তম বার্ষিকী উপলক্ষে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন।

পোপ লিও আরও বলেন, প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার আমাদের জন্য সতর্কবার্তা। তিনি দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান যেন পারমাণবিক শক্তি কেবল মানুষের কল্যাণ ও শান্তির পথে ব্যবহৃত হয়। বিশেষ করে আফ্রিকার দেশগুলো থেকে ফেরার পর তার এই বক্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যুদ্ধ ও স্বৈরাচারের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার থাকা পোপের এই অবস্থানের প্রশংসা করেছেন অনেকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা, তদন্তে পুলিশ

শান্তিপূর্ণ ভবিষ্যৎ চুরি করছে যুদ্ধবাজরা: পোপ লিও

আপডেট সময় : ১০:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬