ঢাকা ১০:১০ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

দিল্লিতে উড্ডয়নের সময় ইঞ্জিনে ত্রুটি: সুইস এয়ারের ফ্লাইট বাতিল, আহত ৫

যান্ত্রিক ত্রুটির কারণে দিল্লি বিমানবন্দর থেকে জুরিখগামী সুইস ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি ফ্লাইট উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে বাতিল করা হয়েছে। রোববার দিবাগত রাতে এলএক্স১৪৭ ফ্লাইটটির ইঞ্জিনে সমস্যা দেখা দিলে পাইলট দ্রুত উড্ডয়ন স্থগিত করেন এবং সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জরুরি নির্গমন পথ দিয়ে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়।

এ সময় তাড়াহুড়ো করে বিমান থেকে নামতে গিয়ে চার যাত্রী ও এক ক্রু সদস্য আহত হয়েছেন। তাদের দ্রুত চিকিৎসার জন্য নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পরপরই বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। সুইস এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার কারণ অনুসন্ধানে একটি বিশেষ টাস্কফোর্স কাজ শুরু করেছে। বর্তমানে রানওয়ের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের ত্রাণকর্তা হ্যারি কেইন: সংকটে গোল, জয়ে নেতৃত্ব

দিল্লিতে উড্ডয়নের সময় ইঞ্জিনে ত্রুটি: সুইস এয়ারের ফ্লাইট বাতিল, আহত ৫

আপডেট সময় : ১০:৩৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬