ঢাকা ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

সংসদে ‘ভয়ের পরিবেশ’ সৃষ্টির অভিযোগ, মত প্রকাশের স্বাধীনতা দাবি

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসনাত (হাসনাত আবদুল্লাহ) জাতীয় সংসদে বলেছেন যে দেশে আবারও ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে। তিনি মত প্রকাশের স্বাধীনতা খর্ব করার অভিযোগ তুলে বলেন, নির্ভয়ে ফেসবুকে লেখা বা সমালোচনা করার সুযোগ সংকুচিত হয়ে আসছে।

রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, এই সংসদ অনেক সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে গঠিত হলেও তা আবার ‘ভিসিয়াস সাইকেল’ অর্থাৎ দোষারোপের চক্রে ফিরে যাচ্ছে। তিনি অভিযোগ করেন, বিরোধী মত দমনের নামে মামলা এবং ক্যাম্পাসগুলোতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। এমনকি ফেসবুকে লেখার কারণে প্রতিমন্ত্রীকে বাসা থেকে তুলে নিয়ে আসার মতো ঘটনা ঘটছে। প্রধানমন্ত্রী নিজে কার্টুন শেয়ার করে উপহাসকে উৎসাহিত করলেও, সংসদ গঠনের পর থেকে মত প্রকাশের জন্য নয়টি ভিন্ন ঘটনা ঘটেছে যেখানে মানুষকে বাসা থেকে তুলে আনা হয়েছে।

সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ মত প্রকাশের স্বাধীনতার ওপর জোর দিয়ে বলেন, তিনি কেবল ‘সহমত’ নয়, বরং ‘দ্বিমত’ প্রকাশের স্বাধীনতা চান। তিনি চান সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সমালোচনা করার সুযোগ থাকুক এবং ফেসবুকে নির্ভয়ে লেখা যাক। কিন্তু বর্তমানে একটি ভীতিকর পরিবেশ তৈরি করা হচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, একটি নির্দিষ্ট ধরনের বিরোধিতা বা অসহযোগিতার পরিবেশ তৈরি করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইতিহাস গড়ল বাংলাদেশ নারী হকি দল: প্রথমবারের মতো এশিয়ান গেমসে অংশগ্রহণ

সংসদে ‘ভয়ের পরিবেশ’ সৃষ্টির অভিযোগ, মত প্রকাশের স্বাধীনতা দাবি

আপডেট সময় : ০৮:১৩:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬