ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

কূটনৈতিক সফরে পাকিস্তান ও রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা ও কূটনৈতিক তৎপরতা জোরদারের লক্ষ্যে ওমান সফর শেষে পুনরায় পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ইসলামাবাদে সংক্ষিপ্ত যাত্রাবিরতি ও উচ্চপর্যায়ের আলোচনার পর তিনি রাশিয়ার মস্কোর উদ্দেশ্যে রওনা হবেন।

জানা গেছে, আরাগচিকে বহনকারী বিশেষ বিমানটি ইসলামাবাদে অবতরণ করেছে এবং তিনি সেখানে যুদ্ধ পরিস্থিতি ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করছেন। এর আগে পাকিস্তান সফরের সময় তিনি দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সেনাপ্রধান আসিম মুনির এবং পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছিলেন। মিত্র দেশগুলোর সঙ্গে সমন্বয় বৃদ্ধির অংশ হিসেবেই এই সিরিজ সফর বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের ত্রাণকর্তা হ্যারি কেইন: সংকটে গোল, জয়ে নেতৃত্ব

কূটনৈতিক সফরে পাকিস্তান ও রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৮:০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬