ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

ফেনীতে রেললাইনে গাছ ফেলে নাশকতার চেষ্টা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৪৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

ফেনীতে রেললাইনে গাছ ফেলে নাশকতার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে ফেনী শহরতলির মহেশপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে রেলওয়ের টহলদলের নজরে আসায় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোররাতে নিয়মিত টহলকালে প্রকৌশল বিভাগের কর্মীরা আলোকদিয়া সংলগ্ন মহেশপুর এলাকায় রেললাইনের ওপর গাছের গুঁড়ি দেখতে পান। তারা দ্রুত গাছ সরিয়ে ফেলায় ট্রেন চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি।

ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ হারুন বলেন, ‘টহল দল দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে এবং শিডিউল বিপর্যয় হয়নি।’

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান বলেন, ‘দুর্বৃত্তরা রেললাইনের পাশে থাকা গাছ কেটে লাইনে ফেলে নাশকতার চেষ্টা করে। রাত ৩টা ১৫ মিনিটের দিকে বিষয়টি নজরে আসে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্রেডিট কার্ড গ্রাহকদের বিমা সুবিধা দিতে ন্যাশনাল ব্যাংক ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চুক্তি

ফেনীতে রেললাইনে গাছ ফেলে নাশকতার চেষ্টা

আপডেট সময় : ০১:৪৫:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫