ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে হাবিপ্রবিসাসের মানববন্ধন: অবাধ সাংবাদিকতার দাবি

পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাংবাদিকদের ওপর ছাত্রদলের নেতাকর্মীদের হামলার প্রতিবাদে সরব হয়েছে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (হাবিপ্রবিসাস)। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের জোর দাবি জানিয়েছেন।

মানববন্ধনে হাবিপ্রবিসাসের সদস্য, সহযোগী সদস্যসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলা শুধু একটি পেশাজীবী গোষ্ঠীর ওপর আঘাত নয়, বরং এটি স্বাধীন গণমাধ্যম, মতপ্রকাশের অধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধের ওপর সরাসরি হুমকি। তারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের এক প্রতিনিধি মানববন্ধনে বলেন, “ক্যাম্পাস সাংবাদিকদের ওপর হামলা মানে মানবাধিকার ও মুক্ত বাকস্বাধীনতার ওপর হামলা। হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে সুস্থ গণতান্ত্রিক চর্চা ব্যাহত হবে। আমরা সরকারের কাছে দাবি জানাই, তারা যেন ঢাবিসাসসহ বিভিন্ন সময়ে হামলার শিকার হওয়া সাংবাদিকদের পাশে দাঁড়ায় এবং দোষীদের শাস্তি নিশ্চিত করে।”

হাবিপ্রবিসাসের সভাপতি উল্লেখ করেন, ছাত্রদলের একটি গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে হামলার অভিযোগের পর কোনো ব্যবস্থা না নেওয়ায় তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, সংগঠনটি দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে।

মানববন্ধন থেকে সাংবাদিকরা ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত এবং সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা, তদন্তে পুলিশ

ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে হাবিপ্রবিসাসের মানববন্ধন: অবাধ সাংবাদিকতার দাবি

আপডেট সময় : ০৮:০১:৪০ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬