ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার: দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহী করে তোলা এবং তাদের পুষ্টিকর খাদ্য সরবরাহের লক্ষ্যে সরকার দেশজুড়ে ‘স্কুল ফিডিং প্রোগ্রাম’ চালু করেছে। তবে সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদে এই প্রকল্পে ব্যাপক অনিয়ম এবং নিম্নমানের পচা খাবার বিতরণের অভিযোগ উঠেছে, যার ফলে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

মন্ত্রণালয়ের নজরে আসা সংবাদটিতে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ সদর ও মাদারীপুর সদর উপজেলার কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে। এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে সরকার দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

ইতিমধ্যে মাদারীপুরের জেলা প্রশাসক ঘটনা তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছেন। একইসঙ্গে, মাদারীপুরের খাদ্য সরবরাহকারীদের সঙ্গে চুক্তি বাতিল করা হবে না কেন, সে বিষয়ে প্রকল্প পরিচালকের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে সিভিল সার্জনকে অন্তর্ভুক্ত করে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইতিমধ্যে একটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। এছাড়া, চাঁপাইনবাবগঞ্জের খাদ্য সরবরাহকারীর বিরুদ্ধেও দ্রুত কারণ দর্শানোর নোটিশ জারি করা হবে।

মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের নিরাপদ খাদ্য আইনের অধীনে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণেরও নির্দেশনা দেওয়া হয়েছে। সরকার এই ধরনের অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং শিশুদের স্বাস্থ্য ও ভবিষ্যতের সঙ্গে কোনো আপস করা হবে না বলে জানিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা, তদন্তে পুলিশ

স্কুল ফিডিংয়ে নিম্নমানের খাবার: দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

আপডেট সময় : ১০:৩১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬