ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬

দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু, জামায়াতের শোক ও ক্ষতিপূরণের আহ্বান

দেশের বিভিন্ন জেলায় আকস্মিক বজ্রপাতে অন্তত ১৪ জন মানুষের মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

রোববার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি জানান, এদিন বিকেলে গাইবান্ধা জেলায় ৫ জনসহ দেশের বিভিন্ন স্থানে মোট ১৪ জনের প্রাণহানি ঘটেছে এবং আরও কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন। এমন আকস্মিক বজ্রপাতে নিরীহ মানুষের প্রাণহানিকে তিনি অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক উল্লেখ করেন।

এহসানুল মাহবুব জুবায়ের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি এবং যথাযথ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বজ্রপাতের মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে মানুষকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার বিষয়ে সচেতন করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

একই সাথে, তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে মানবিক দৃষ্টিকোণ থেকে আর্থিক সহযোগিতা প্রদানের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন। জামায়াতের এই নেতা মহান আল্লাহর কাছে নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারগুলোর প্রতি ধৈর্য ধারণ করার তৌফিক দানের জন্য দোয়া করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বজুড়ে ফেসবুকের ডেস্কটপ ভার্সনে বিভ্রাট: ভোগান্তিতে ব্যবহারকারীরা

দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু, জামায়াতের শোক ও ক্ষতিপূরণের আহ্বান

আপডেট সময় : ১১:৪০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬