ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: জামিন পেলেন ঢাবি ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরের জামিন মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার ১৭তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. ওয়াহিদুজ্জামান শুনানি শেষে এই আদেশ দেন।

পুলিশ জানায়, ছাত্রজীবনে মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সভাপতি ছিলেন লাভলু মোল্লা। ২০১৫ সালের ২২ এপ্রিল রাজধানীর বাংলামোটরে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরে হামলার ঘটনায় তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। আদালতের নির্দেশ অনুযায়ী, জামিননামা দাখিল সাপেক্ষে তিনি মুক্তি পাবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীর বেগমগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা, তদন্তে পুলিশ

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: জামিন পেলেন ঢাবি ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা

আপডেট সময় : ১০:৩৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬