ঢাকা ১১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

ঢাবিতে সাংবাদিক হামলার প্রতিবাদে সরব বেরোবিসাস, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

পেশাগত দায়িত্ব পালনকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ঢাবিসাস) সদস্যদের ওপর ছাত্রদলের সংঘবদ্ধ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস)। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মিডিয়া চত্বরে আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়। বেরোবিসাসের কোষাধ্যক্ষ আজিজুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুজ্জামান পুলক এবং কার্যনির্বাহী সদস্য শরিফুল ইসলাম। এ সময় বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বক্তারা জোর দিয়ে বলেন, সাংবাদিকদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি মুক্ত গণমাধ্যম, মতপ্রকাশের স্বাধীনতা এবং গণতান্ত্রিক চর্চার ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান।

বেরোবিসাসের সাধারণ সম্পাদক কামরুজ্জামান পুলক বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর এই বর্বরোচিত হামলা মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধের নগ্ন বহিঃপ্রকাশ। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।’

সংগঠনের সভাপতি আবু সাঈদ বলেন, ‘গত ২৩ এপ্রিল শাহবাগ থানা প্রাঙ্গণে দায়িত্ব পালনকালে ঢাবিসাস সদস্যদের ওপর যে হামলা হয়েছে, তা শুধু সাংবাদিকদের ওপর নয়—এটি স্বাধীন মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এ ধরনের সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’ তিনি আরও বলেন, সাংবাদিক ও গণমাধ্যমকে দমিয়ে রাখার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা জোরদারের দাবি জানান তিনি।

মানববন্ধন থেকে উপস্থিত সাংবাদিকরা একই দাবি পুনর্ব্যক্ত করেন এবং দেশের সব ক্যাম্পাসে নিরাপদ সাংবাদিকতা পরিবেশ নিশ্চিতের আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উখিয়ায় বিজিবির অভিযানে ২৮২ রাউন্ড গুলি ও অস্ত্র উদ্ধার

ঢাবিতে সাংবাদিক হামলার প্রতিবাদে সরব বেরোবিসাস, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

আপডেট সময় : ০৯:২৬:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬