আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছে বেসামরিক নাগরিকদের ওপর হামলার নথি জমা দিয়েছে ইরান। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর-হোসেন কোলিভান্দ এ কথা জানিয়েছেন।
কোলিভান্দ বলেন, আইসিসির প্রসিকিউটর দাখিল করা নথিগুলোকে আনুষ্ঠানিক প্রমাণ হিসেবে গ্রহণ করেছেন এবং আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে মামলাগুলো খতিয়ে দেখা হচ্ছে। তিনি আরও জানান, চলমান আলোচনার পর রেড ক্রসকেও এই প্রক্রিয়ায় যুক্ত করা হয়েছে।
ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে এ পর্যন্ত ২১৬ শিশুসহ মোট ২ হাজার ৭৬ জন নিহত হয়েছে। এছাড়াও, ১ হাজার ৭৬৭টি শিশুসহ আহত হয়েছেন প্রায় ২৬ হাজার ৫০০ মানুষ। ইরান এই হামলার প্রমাণাদি উপস্থাপন করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে।
রিপোর্টারের নাম 
























