চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান যাচাই করতে নিজেই সেই খাবার খেয়েছেন স্থানীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। রবিবার দুপুর ১২টায় হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভা শেষে তিনি এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেন।
সভায় হাসপাতালের সার্বিক কার্যক্রম, রোগীসেবার মানোন্নয়ন, চিকিৎসা সরঞ্জামের প্রাপ্যতা, ওষুধ সরবরাহ, পরিচ্ছন্নতা এবং চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান এ সময় বলেন, হাসপাতালের সেবার মান উন্নত করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি আরও যোগ করেন, সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শোভন পাল, ভোলাহাট থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, ভোলাহাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. মো. শামসুজ্জামান আলকেশ, সেক্রেটারি মো. তৌহিদুর রহমান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. লোকমান আলী, বীর মুক্তিযোদ্ধা তৈয়মুর রহমানসহ ব্যবস্থাপনা কমিটির অন্যান্য সদস্যরা। সংসদ সদস্যের এই উদ্যোগ স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে।
রিপোর্টারের নাম 

























