রাজধানীর উত্তরার এভেরোজ ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হলো প্রথম ‘হিফজ কনভোকেশন ও কিরাত প্রতিযোগিতা ২০২৬’। শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে পবিত্র কুরআনের হিফজ সম্পন্নকারী চারজন মেধাবী শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো আকিফাহ আফসা, মোহাম্মদ শাফাকাত ইরফান, ফারজাদ তাজওয়ার জামান এবং জায়ান আহমেদ তালুকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। তিনি বলেন, আধুনিক ইংরেজি মাধ্যম শিক্ষার পাশাপাশি কুরআন হিফজ করা শিক্ষার্থীদের নৈতিক ও আধ্যাত্মিক উৎকর্ষ সাধনে দারুণ ভূমিকা রাখে। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের প্রখ্যাত ইসলামী স্কলার শেখ সাঈদ আলী আল-গামদী।
স্কুলের চেয়ারম্যান গোলাম মুস্তফা এবং ম্যানেজিং ডিরেক্টর আনিসুর রহমান সোহাগ জানান, তাদের লক্ষ্য হলো এমন একটি প্রজন্ম গড়ে তোলা যারা আন্তর্জাতিক মানের শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায়ও পারদর্শী হবে। ক্যাম্ব্রিজ কারিকুলামের সাথে কুরআন ও আরবি শিক্ষার এই সমন্বয় শিক্ষার্থীদের চরিত্র গঠনে সহায়ক হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির শিক্ষকরা।
রিপোর্টারের নাম 
























