ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

কৃষ্ণচূড়ার লালে সেজেছে কুমিল্লার পথ-প্রান্তর

গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে যখন প্রকৃতি তৃষ্ণার্ত, ঠিক তখনই কৃষ্ণচূড়ার আগুনরাঙা ফুলে সেজে উঠেছে কুমিল্লার রাস্তাঘাট ও নগরীর বিভিন্ন প্রান্ত। সবুজের মাঝে লাল রঙের এই সমাহার প্রকৃতি প্রেমীদের মনে এনে দিয়েছে এক ভিন্ন আমেজ। নগরীর পুলিশ লাইন মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও অফিস পাড়ায় কৃষ্ণচূড়ার রূপ যেন পথিকের ক্লান্তি ভুলিয়ে দেয়।

উদ্ভিদবিজ্ঞানীদের মতে, ‘ডেলোনিক্স রিজিয়া’ বা কৃষ্ণচূড়া শিম গোত্রীয় একটি উদ্ভিদ। সাধারণত এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত এই ফুল ফোটার উপযুক্ত সময়। স্থানীয়দের অনেকে একে রাধা-কৃষ্ণের স্মরণে নামাঙ্কিত বলে মনে করেন। একদিকে যেমন এই ফুল নগরীর সৌন্দর্য বাড়াচ্ছে, অন্যদিকে নতুন করে রোপণ করা কৃষ্ণচূড়া গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন কুমিল্লার সচেতন নাগরিকরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গেতাফেকে হারিয়ে লা লিগা শিরোপার আরও কাছে বার্সেলোনা

কৃষ্ণচূড়ার লালে সেজেছে কুমিল্লার পথ-প্রান্তর

আপডেট সময় : ০৮:৫১:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬