ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

সিলেটে ১১ দলীয় জোটের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের প্রধান সমন্বয়কারী মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার রক্তের ওপর ভর করে ক্ষমতায় এসে বিএনপি তাদের দেওয়া জুলাই সনদ উপেক্ষা করেছে এবং গণভোটের রায় বাতিল করে জাতির সঙ্গে প্রতারণা করেছে। দেশে নতুন ধরনের ফ্যাসিবাদী রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। ছাত্রলীগের মতো ছাত্রদলকে ব্যবহার করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। আর কোনো ফ্যাসিবাদ এ দেশে কায়েম হতে দেওয়া হবে না, নব্য ফ্যাসিবাদীদেরও অতীতের ফ্যাসিবাদের মতোই পরিণতি বরণ করতে হবে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে ছাত্র-জনতা রাজপথে রয়েছে।

শনিবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে অনুষ্ঠিত গণমিছিল পূর্ব বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জ্বালানি সংকট নিরসনে ব্যর্থ সরকার জনগণের সঙ্গে উপহাস করছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাসভাড়া ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলছে।

ফখরুল ইসলাম অভিযোগ করেন, বিএনপির কিছু নেতাকর্মী জনগণের ভোটে নির্বাচিত একজন সংসদ সদস্যকে হেনস্তা করেছে এবং তার গাড়ি ভাঙচুর করেছে। একই সঙ্গে নিরাপত্তার জন্য থানায় জিডি করতে গিয়ে ঢাকসুর নির্বাচিত প্রতিনিধিদের ওপর ছাত্রদলের কর্মীরা থানার ভেতরে পুলিশের উপস্থিতিতেই হামলা চালিয়েছে। এছাড়া চট্টগ্রামে এক ছাত্রের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করার মতো নৃশংস ঘটনারও তারা ঘটিয়েছে। এসব ঘটনার নিয়ন্ত্রণে সরকারের কোনো পদক্ষেপ নেই বলে তিনি মন্তব্য করেন।

গণমিছিল পূর্ব সমাবেশে মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট মহানগর আহ্বায়ক এডভোকেট আব্দুর রহমান আফজল, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, বাংলাদেশ লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) মহানগর সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন, বিডিপি সিলেট মহানগর আহ্বায়ক কবির আহমদ, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর সেক্রেটারি মাওলানা জুবায়ের খান এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জামিল আহমদ রাজু প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ সময়ে এমবাপ্পের চোট: রিয়াল মাদ্রিদ ও ফ্রান্স শিবিরে উদ্বেগ

সিলেটে ১১ দলীয় জোটের গণমিছিল ও বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় : ১০:২৮:১৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬