ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পাওয়া প্রার্থী অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী এবং তার স্বামী মতিউর রহমান তাদের সর্বশেষ আয়কর রিটার্নে ৪ কোটি ৩৬ লাখ ৭১ হাজার ১১৯ টাকার সম্পদ দেখিয়েছেন। জাতীয় নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামায় এই তথ্য প্রকাশ পেয়েছে।
হলফনামা অনুযায়ী, সাবিকুন্নাহারের নিজের সম্পদের পরিমাণ ১ কোটি ৩৮ লাখ ৩৮ হাজার ৩১৬ টাকা এবং তার স্বামীর সম্পদের পরিমাণ ২ কোটি ৯৮ লাখ ৩২ হাজার ৮০৩ টাকা। পেশায় আইনজীবী সাবিকুন্নাহারের বার্ষিক আয় ১৬ লাখ ৭ হাজার ২৫০ টাকা। তার কাছে নগদ ১ লাখ টাকা, ১৩ ভরি সোনার গহনা এবং ৩ লাখ ৭০ হাজার টাকা মূল্যমানের একটি প্রাইভেটকার রয়েছে। তার অস্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ৪৪ লাখ ৭৬ হাজার ৫৫০ টাকা, যার বর্তমান আনুমানিক মূল্য ৮৯ লাখ ৬০ হাজার টাকা।
সাবিকুন্নাহারের স্থাবর সম্পদের পরিমাণও উল্লেখযোগ্য। রাজধানীর উত্তরায় ৮ লাখ ৮ হাজার ৫০০ টাকার জমি এবং নিজ প্লটে ভবন নির্মাণ বাবদ ১ কোটি ২৫ লাখ ১ হাজার ৭৬৩ টাকার সম্পত্তি রয়েছে। হলফনামায় তিনি তার স্থাবর সম্পদের অর্জনকালীন মূল্য ১ কোটি ৩৩ লাখ ১০ হাজার ২৬৩ টাকা উল্লেখ করেছেন, যা বর্তমানে আনুমানিক ৮ কোটি ৫০ লাখ টাকা হয়েছে। সাবিকুন্নাহার মুন্নী জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকারবিষয়ক সেক্রেটারি এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য। তিনি ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী এমপি প্রার্থী মতিউর রহমানের সহধর্মিণী।
রিপোর্টারের নাম 



















