গণভোটের রায় বাস্তবায়ন এবং জ্বালানি সংকট নিরসনসহ তিন দফা দাবিতে রংপুরে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় জোট। শনিবার বিকেলে রংপুর পাবলিক লাইব্রেরির সামনে থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দায়িত্ব নেওয়া সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশা পূরণ হচ্ছে না। জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও বিদ্যুৎ বিপর্যয়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অবিলম্বে জনগণের দেওয়া রায় কার্যকর এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন জোটের নেতৃবৃন্দ।
রিপোর্টারের নাম 

























