ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

টানা তৃতীয়বার জব্বারের বলীখেলার চ্যাম্পিয়ন বাঘা শরীফ

চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিত ঐতিহ্যবাহী ‘আবদুল জব্বার স্মৃতি বলীখেলা’র ১১৭তম আসরে টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন কুমিল্লার শরীফ বলী, যিনি ‘বাঘা শরীফ’ নামে পরিচিত। শনিবার অনুষ্ঠিত রুদ্ধশ্বাস ফাইনালে দীর্ঘ ২৪ মিনিট ২৬ সেকেন্ডের লড়াইয়ের পর তিনি পরাজিত করেন একই জেলার রাশেদ বলীকে। এবারের আসরে ১০৮ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন।

ফাইনাল শেষে বিজয়ী বাঘা শরীফের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন স্থানীয় সংসদ সদস্য আবু সুফিয়ানসহ আয়োজকরা। প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছেন মো. রাশেদ এবং তৃতীয় স্থান অধিকার করেছেন সেনা সদস্য মিঠু। প্রতি বছরের মতো এবারও ঐতিহ্যবাহী এই মল্লযুদ্ধ দেখতে লালদীঘি ময়দানে হাজারো দর্শকের সমাগম ঘটে, যা চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণভোটের রায় অমান্য করলে বিএনপি বিশ্বাসঘাতক হবে: নেজামে ইসলাম পার্টি

টানা তৃতীয়বার জব্বারের বলীখেলার চ্যাম্পিয়ন বাঘা শরীফ

আপডেট সময় : ০৯:০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬