ভারতে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন এবং সরকারি ছুটির কারণে টানা চারদিন বন্ধ থাকার পর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল থেকে স্বাভাবিক হয় বন্দরের দাপ্তরিক ও বাণিজ্যিক কার্যক্রম।
স্থলবন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের তথ্যমতে, শনিবার বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভারত ও ভুটান থেকে পাথর, আদা ও চিনিবাহী ১৯৬টি ট্রাক বন্দরে প্রবেশ করেছে। সন্ধ্যা নাগাদ আরও ট্রাক প্রবেশের সম্ভাবনা রয়েছে। একই সময়ে বাংলাদেশ থেকেও পণ্যবাহী ট্রাক ও ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, বন্দর সচল হওয়ায় শ্রমিক ও সংশ্লিষ্ট মহলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
রিপোর্টারের নাম 

























