ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

থাইরয়েড ঝুঁকিতে দেশের পাঁচ কোটি মানুষ: সতর্কবার্তা বিশেষজ্ঞ চিকিৎসকদের

বাংলাদেশে বর্তমানে প্রায় পাঁচ কোটি মানুষ থাইরয়েডজনিত স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল এন্ডোক্রাইনোলজিস্ট অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অব বাংলাদেশের (এসেডবি) সভাপতি অধ্যাপক ডা. ফরিদ উদ্দিন। তিনি জানান, হরমোনজনিত এই রোগটিকে অনেক সময় ‘নীরব ঘাতক’ হিসেবে অভিহিত করা হয়। সঠিক সময়ে রোগ শনাক্ত করা গেলে এবং নিয়মিত চিকিৎসার আওতায় থাকলে বড় ধরনের শারীরিক জটিলতা থেকে রক্ষা পাওয়া সম্ভব।

রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে ডা. ফরিদ উদ্দিন আরও বলেন, অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পরিবেশ দূষণ এবং অতিরিক্ত রাসায়নিকের ব্যবহার হরমোনের ভারসাম্য নষ্ট করছে। এর ফলে স্থূলতা, বন্ধ্যাত্ব ও নানা শারীরিক জটিলতা দেখা দিচ্ছে। তবে আশার কথা হলো, বর্তমানে দেশের সরকারি হাসপাতালগুলোতেও ডায়াবেটিস ও হরমোনজনিত রোগের আধুনিক চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে। নবজাতকের হরমোনজনিত সমস্যা জন্মের পরপরই পরীক্ষার মাধ্যমে প্রতিরোধ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি। সুস্থ থাকতে নিয়মিত ব্যায়াম, সুষম খাদ্য গ্রহণ এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ: ৩০০ পদে আবেদনের সুযোগ

থাইরয়েড ঝুঁকিতে দেশের পাঁচ কোটি মানুষ: সতর্কবার্তা বিশেষজ্ঞ চিকিৎসকদের

আপডেট সময় : ০৬:৪৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬