ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: জাতীয় নাগরিক পার্টি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, গণভোটে হ্যাঁ-এর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে বিএনপি এখন জনগণের সঙ্গে প্রতারণা করছে। তিনি বলেন, বিএনপি যখন দাবি করে যে তারা সংখ্যাগরিষ্ঠ ভোট পেয়ে সরকার গঠন করেছে এবং যা খুশি তাই করতে পারে—এই বক্তব্য গণভোটের সঙ্গে প্রতারণার শামিল। নির্বাচনের পরদিনই বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে এবং জুলাই মাসের আকাঙ্ক্ষা ও জনরায়কে উপেক্ষা করে ইচ্ছেমতো সিদ্ধান্ত নিচ্ছে।

শনিবার জাতীয় যুবশক্তির জাতীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় জাতীয় যুবশক্তির একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়, যার পূর্ণাঙ্গ কমিটি শিগগিরই প্রকাশিত হবে।

অর্থনৈতিক সংকট প্রসঙ্গে আখতার হোসেন বলেন, সরকারে এসেই হাজার হাজার কোটি টাকা ছাপানো হয়েছে। অর্থ পাচারকারীদের পুনর্বাসনের জন্য ব্যাংক আইন পরিবর্তন করার মাধ্যমে এটি স্পষ্ট যে চেয়ার পরিবর্তন হলেও লুটপাটকারীদের ফিরিয়ে আনার মানসিকতার কোনো পরিবর্তন হয়নি।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে আখতার হোসেন বলেন, এনসিপি আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার সুযোগ দেবে না। তিনি সতর্ক করে বলেন, আইনগতভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হলে সর্বশক্তি দিয়ে তাদের প্রতিহত করা হবে।

সম্প্রতি শাহবাগ থানার ভেতরে পুলিশের সামনেই ডাকসুর দুজন নির্বাচিত প্রতিনিধিকে নির্যাতনের ঘটনার কঠোর সমালোচনা করে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, এই ন্যাক্কারজনক ঘটনায় বাংলাদেশে কোনো সরকার বা স্বরাষ্ট্রমন্ত্রী আছে কিনা, তার প্রতিফলন দেখা যায়নি। তিনি আরও বলেন, যখন সরকার জ্বালানি তেলের মূল্য নিয়ন্ত্রণ করতে পারছে না, পাম্পগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকছে না, তখন বিশ্ববিদ্যালয়গুলো দখল করে সন্ত্রাসী কায়দায় নতুন ফ্যাসিবাদ কায়েম করছেন তারেক রহমান। আরিফুল ইসলাম আদীব আশা প্রকাশ করেন যে, সরকার ফ্যাসিবাদের দিকে না গিয়ে গণতন্ত্রের পথে হাঁটবে।

জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে না পারলে ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে। বর্তমান বাস্তবতায় রাজনৈতিক ঐক্য অত্যন্ত জরুরি এবং পতিত ফ্যাসিবাদ ও আওয়ামী লীগের বিরুদ্ধে জাতীয় ঐকমত্য তৈরির মাধ্যমে…

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনা এআই বিপজ্জনক: মেধা সম্পদ চুরির অভিযোগে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সতর্কতা জারি

বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: জাতীয় নাগরিক পার্টি

আপডেট সময় : ০৬:৪১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬