ঢাকা ০৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

আগামী এক বছরের মধ্যে দৃশ্যমান হবে উন্নয়ন কাজ: সংসদ সদস্য জালাল উদ্দিন

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেছেন, আগামী এক বছরের মধ্যে সমস্ত উন্নয়ন কাজ দৃশ্যমান হবে। ইতোমধ্যে আমরা অবহেলিত কিশোরগঞ্জের ছয়জন সংসদ সদস্য ‘কিশোরগঞ্জ উন্নয়ন প্রজেক্ট’ নামে একটি প্রকল্প শুরু করতে যাচ্ছি। দেড় হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে এ প্রজেক্টের পিডিও নিয়োগ হয়েছে। পাকুন্দিয়া-কটিয়াদীর প্রত্যন্ত এলাকায়ও উন্নয়নের ছোঁয়া পৌঁছাবে।

শনিবার সকালে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বাস্তবায়নাধীন গ্রামীণ মাটির রাস্তা টেকসইকরণের লক্ষ্যে হেরিং বন্ডকরণ শীর্ষক প্রকল্পের কাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, জাতীয় সংসদে ইতোমধ্যে আমি দুইবার কথা বলার সুযোগ পেয়েছি। দুইবারই পাকুন্দিয়া ও কটিয়াদীর উন্নয়ন নিয়ে কথা বলেছি। ঢাকার সঙ্গে যোগাযোগের জন্য চারলেন সড়ক নির্মাণসহ পাকুন্দিয়া-গফরগাঁও সংযোগ সেতু নির্মাণ ও ৫০ শয্যাবিশিষ্ট পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণের জন্য সরকারের কাছে অনুরোধ করেছি। আশা করছি আপনারা পর্যায়ক্রমে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড দেখতে পাবেন।

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান ভিপি মো. কামাল উদ্দিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আবদুল মান্নান প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভ্যন্তরীণ পর্যটন ও টেকসই সমাধান: বাংলাদেশের অর্থনীতির নতুন দিগন্ত

আগামী এক বছরের মধ্যে দৃশ্যমান হবে উন্নয়ন কাজ: সংসদ সদস্য জালাল উদ্দিন

আপডেট সময় : ০৫:৩৩:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬