ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

মন্ত্রিপরিষদ বিভাগে নতুন নিয়োগ: ৭৫ পদে আবেদনের সুযোগ, শুরু ২৯ এপ্রিল

মন্ত্রিপরিষদ বিভাগ এবং এর আওতাধীন তোশাখানা ইউনিট ও তোশাখানা জাদুঘরে ১৩তম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে ৭৫ জন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৯ এপ্রিল সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করার সুযোগ থাকবে। কোনোভাবেই অফলাইনে আবেদন গ্রহণ করা হবে না।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর, ক্যাটালগার, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর, অফিস সহায়ক, স্টোর কিপার, গ্যালারি অ্যাটেনডেন্ট, ইলেক্ট্রিশিয়ান, রিসিপশনিস্ট, প্রকাশনা সহকারী, নিরাপত্তাপ্রহরী এবং পরিচ্ছন্নতাকর্মীসহ বিভিন্ন পদে লোক নেওয়া হবে। পদগুলোতে বেতন স্কেল গ্রেড-১৩ অনুযায়ী ১১,০০০-২৬,৫৯০ টাকা থেকে শুরু করে গ্রেড-২০ অনুযায়ী ৮,২৫০-২০,০১০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

আবেদনকারীদের বয়সসীমা ১ এপ্রিল ২০২৬ তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। ৫ নম্বর পদের (অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক) ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আগ্রহী প্রার্থীদের মন্ত্রিপরিষদ বিভাগের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্র জমাদান শুরুর তারিখ ২৯ এপ্রিল ২০২৬ সকাল ১০টা এবং শেষ তারিখ ২৮ মে ২০২৬ বিকাল ৫টা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিরপেক্ষ সাংবাদিকতা: সরকার বদলেও একই বঞ্চনা, বলছেন সম্পাদক মাহমুদুর রহমান

মন্ত্রিপরিষদ বিভাগে নতুন নিয়োগ: ৭৫ পদে আবেদনের সুযোগ, শুরু ২৯ এপ্রিল

আপডেট সময় : ০৪:২৫:৪০ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬