ইরানের ইয়াজদ প্রদেশের একটি আবাসিক এলাকায় মাটির গভীরে পুঁতে থাকা একটি অবিস্ফোরিত শক্তিশালী ‘বাঙ্কার বাস্টার’ বোমা নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে। যুদ্ধকালীন সময়ে নিক্ষেপ করা এই বোমাটি লক্ষ্যবস্তুতে আঘাত হানলেও বিস্ফোরিত হয়নি এবং প্রায় ১৩ মিটার মাটির নিচে ঢুকে গিয়েছিল।
ইরানি কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর এবং স্থানীয় বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটগুলো যৌথভাবে এই অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজটি পরিচালনা করে। কোনো ধরনের দুর্ঘটনা ছাড়াই সফলভাবে বোমাটি নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি এনে দিয়েছে।
রিপোর্টারের নাম 
























