ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

এক দশক পর অস্ট্রেলিয়ার মঞ্চ মাতাবেন কিংবদন্তি রুনা লায়লা

দীর্ঘ ১০ বছরের বিরতি কাটিয়ে আবারও অস্ট্রেলিয়ার ভক্তদের সুরের জাদুতে মাতাতে যাচ্ছেন উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী রুনা লায়লা। আগামী আগস্ট মাসে দেশটির সিডনি ও মেলবোর্ন শহরে আয়োজিত দুটি জমকালো সংগীতানুষ্ঠানে অংশ নেবেন তিনি। এই সফরে তার সঙ্গে থাকছেন জনপ্রিয় শিল্পী ও সুরকার ইমন চৌধুরী এবং বেঙ্গল সিম্ফনি। এই সুরের আসরটি প্রবাসী বাঙালিদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

সফরসূচি অনুযায়ী, ১ আগস্ট সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে ‘বাংলাদেশ নাইট’ এবং ৮ আগস্ট মেলবোর্নের রিসাইটাল সেন্টারে ‘রুনা লায়লা অ্যান্ড সিম্ফনি লিগ্যাসি ট্যুর’ অনুষ্ঠিত হবে। রুনা লায়লা জানিয়েছেন, দীর্ঘ সময় পর অস্ট্রেলিয়ায় পারফর্ম করার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত এবং দর্শকদের জন্য তার জনপ্রিয় গানগুলো নিয়ে বিশেষ প্রস্তুতি নিচ্ছেন। আগামী ২৯ জুলাই একদল যন্ত্রশিল্পীসহ সিডনির উদ্দেশে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে এই গুণী শিল্পীর। কনসার্ট দুটির অগ্রিম টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিলুপ্তির হাত থেকে হাজং ভাষা রক্ষায় বিশেষ উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার

এক দশক পর অস্ট্রেলিয়ার মঞ্চ মাতাবেন কিংবদন্তি রুনা লায়লা

আপডেট সময় : ০২:০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬