ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

হাইমচরে চলাচলের অযোগ্য সড়ক: চরম ভোগান্তিতে স্থানীয়রা

চাঁদপুরের হাইমচর উপজেলার ছৈয়াল মোড় থেকে এতিমখানা মসজিদ পর্যন্ত সড়কটির বর্তমান অবস্থা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সড়কটি এখন স্থানীয়দের জন্য ‘মরণফাঁদ’ হয়ে দাঁড়িয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিয়মিত ভারী বালু ও ইটবাহী অবৈধ ট্রাক্টর ও পাওয়ার ট্রলি চলাচলের কারণে রাস্তাটির এমন বেহাল দশা হয়েছে।

সড়কটির শোচনীয় অবস্থার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী ও নিত্যযাত্রীরা। ভাঙা রাস্তার কারণে গণপরিবহন চলাচল করতে না পারায় স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের পায়ে হেঁটেই গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আশরাফুল হাসান জানান, সড়কটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গেই দ্রুত মেরামতের কাজ শুরু করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর সীমান্তে বিজিবির সাহসী পদক্ষেপ: বিএসএফের হুমকির কড়া জবাব, প্রশংসা কুড়াচ্ছে জওয়ানরা

হাইমচরে চলাচলের অযোগ্য সড়ক: চরম ভোগান্তিতে স্থানীয়রা

আপডেট সময় : ১২:৫৬:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬