ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

৮ বছরেও শেষ হয়নি ফেনীর মডেল মসজিদের নির্মাণকাজ, ক্ষুব্ধ মুসল্লিরা

ফেনীর ফুলগাজীতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের প্রকল্প আট বছরেও আলোর মুখ দেখেনি। ২০১৯ সালে শুরু হওয়া এই প্রকল্পের মেয়াদ কয়েক দফা বাড়ানো এবং ঠিকাদার পরিবর্তন করা হলেও এখনো নির্মাণকাজ অসম্পূর্ণ রয়ে গেছে। ১২ কোটি টাকা ব্যয়ে শুরু হওয়া এই প্রকল্পের ব্যয় বর্তমানে ১৪ কোটিতে উন্নীত করা হয়েছে, যা স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মাঝে চরম হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।

সরেজমিনে দেখা যায়, তিনতলা ভবনের মূল কাঠামো দাঁড় করানো হলেও প্লাস্টার, টাইলস, ফিনিশিং এবং সংযোগ সড়কের কাজ এখনো বাকি। গণপূর্ত বিভাগের দাবি, জ্বালানি সংকটসহ বিভিন্ন কারণে কাজে বিলম্ব হয়েছে। তবে দ্রুততম সময়ের মধ্যে বাকি কাজ শেষ করে মসজিদটি মুসল্লিদের জন্য উন্মুক্ত করার লক্ষ্য নিয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কক্সবাজারে মা-মেয়ের গণধর্ষণ: উদ্বেগ প্রকাশ আসকের

৮ বছরেও শেষ হয়নি ফেনীর মডেল মসজিদের নির্মাণকাজ, ক্ষুব্ধ মুসল্লিরা

আপডেট সময় : ১১:৪৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬