ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ছাত্রদলের হামলা ও হয়রানির প্রতিবাদে ঢাবিতে শিবিরের বিক্ষোভ

ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, ছাত্রদলের বিরুদ্ধে শাহবাগ থানায় মব তৈরি করে শিবির, ডাকসু নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের ওপর হামলা, গুন্ডাবাজি ও প্রশাসনের পক্ষ থেকে অহেতুক হয়রানির প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ কর্মসূচিটি টিএসসি, কলা ভবন প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসু জিএস এস এম ফরহাদ, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ও ডাকসু এজিএস মহিউদ্দিন খান এবং ফেক ফটোকার্ড কাণ্ডে ভুক্তভোগী আব্দুল্লাহ আল মাহমুদ বক্তব্য প্রদান করেন। মিছিলে ‘চাঁদাবাজি করে কোন দল, জাতীয়তাবাদী ছাত্রদল’, ‘শিক্ষা আর সন্ত্রাস একসঙ্গে চলে না’, ‘রামদা আর সন্ত্রাস একসঙ্গে চলে না’ প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, বৃহস্পতিবার তাদের ভাই আব্দুল্লাহ আল মাহমুদের ওপর ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশচন্দ্র রায় সাহসের নেতৃত্বে থানায় হামলা চালিয়েছে ছাত্রদলের সন্ত্রাসীরা। তিনি আরও বলেন, তারা যে নোংরা ফটোকার্ড ছড়িয়েছে, সেটি মিথ্যা বলে বিভিন্ন ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান চিহ্নিত করেছে। তিনি অভিযোগ করেন, হলগুলোতে আবাসিক শিক্ষার্থীদের উঠিয়ে পুরোনো গণরুম-গেস্টরুম সংস্কৃতি ফিরিয়ে আনার অপচেষ্টা করা হচ্ছে। ছাত্রদলের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ এনে তিনি বলেন, তারা তাদের ভাই আশরাফুলের ওপর চাপাতি দিয়ে হামলা চালিয়েছে, সে এখন হাসপাতালে কাতরাচ্ছে এবং সামনে তার একটি অপারেশন হবে। ছাত্রদলের প্রতি তিনি আহ্বান জানান, তারা যেন কল্যাণের রাজনীতিতে ফিরে আসে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বজ্রপাতে নিহত পরিবারের পাশে এমপি বাচ্চু: খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান

ছাত্রদলের হামলা ও হয়রানির প্রতিবাদে ঢাবিতে শিবিরের বিক্ষোভ

আপডেট সময় : ০২:২২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬