ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

মসজিদকে দ্বীনি দাওয়াত ও সমাজ উন্নয়ন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান

বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেছেন, মসজিদ শুধু ইবাদত-বন্দেগির স্থানই নয়, বরং মুসলিম উম্মাহর সকল সামাজিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। তিনি জোর দিয়ে বলেন, একটি শিরকমুক্ত, বিদআতমুক্ত, সন্ত্রাস ও অপরাধমুক্ত এবং নৈতিক মূল্যবোধভিত্তিক মানবিক সমাজ গঠনে মসজিদকে সক্রিয় ও আবাদ করা সময়ের অপরিহার্য দাবি। তিনি মসজিদকে দ্বীনি দাওয়াতের পাশাপাশি সমাজ উন্নয়ন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

শুক্রবার সকালে বাগেরহাট জেলার সর্বস্তরের ইমাম, খতিব, ওলামা এবং দায়িত্বশীল ব্যক্তিদের এক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের খানজাহান আলী অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসেন। সমাবেশে মসজিদ মিশনের বাগেরহাট জেলার প্রধান উপদেষ্টা মাওলানা রেজাউল করিম, আইনজীবী অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, অধ্যক্ষ মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা মোবারক হোসাইন প্রমুখ বক্তব্য রাখেন।

ড. মাদানী তার বক্তব্যে আরও বলেন, ইমামদের নেতৃত্বে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ দল-মত নির্বিশেষে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। একইভাবে, সকল মানুষকে ঐক্যবদ্ধ করে ইমামদের নেতৃত্বেই একটি আদর্শ, নৈতিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি দেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা ক্ষেত্রে যে নৈরাজ্যকর পরিস্থিতি, সহিংসতা ও অস্ত্রের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে, তা থেকে উত্তরণের একমাত্র কার্যকর পথ হলো নৈতিক শিক্ষা ও ইসলামের আদর্শের বিস্তার। এ ক্ষেত্রে ইমামগণ সমাজে সচেতনতা সৃষ্টি ও ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ও অগ্রণী ভূমিকা রাখতে পারেন বলে তিনি উল্লেখ করেন। সভায় উপস্থিত প্রতিনিধিরা অঙ্গীকার করেন যে, জেলার পাঁচ সহস্রাধিক মসজিদকে ইসলামের মারকাজ রূপে গড়ে তুলতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহে বাকৃবি শিক্ষার্থীদের পূর্বধলা সফর

মসজিদকে দ্বীনি দাওয়াত ও সমাজ উন্নয়ন কেন্দ্র হিসেবে গড়ে তোলার আহ্বান

আপডেট সময় : ১০:০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬