ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

চাঁদপুরের মতলবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসরাত জাহান ইমা (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের দক্ষিণ নওগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমা স্থানীয় নওগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। সে তার নানার বাড়িতে থেকে লেখাপড়া করত। তার মা রুমা বেগম প্রবাসে এবং বাবা চট্টগ্রামে কর্মরত রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে বাড়ির ছাদে জমে থাকা আবর্জনা পরিষ্কার করতে ইমাকে ছাদে উঠতে বলেন তার নানা তাজুল ইসলাম। এ সময় ছাদের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের লিকেজ থেকে পুরো ছাদ বিদ্যুতায়িত হয়ে পড়ে। ছাদে ওঠার পরপরই ইমা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় নিচে পড়ে যায়। দ্রুত পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান মানিক জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর সীমান্তে বিজিবির সাহসী পদক্ষেপ: বিএসএফের হুমকির কড়া জবাব, প্রশংসা কুড়াচ্ছে জওয়ানরা

চাঁদপুরের মতলবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৮:৪৮:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬