ঢাকা ০৪:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

হাম নির্মূল টিকাদান কর্মসূচি: ডিএনসিসির সাথে যুক্ত হলো রেড ক্রিসেন্ট

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৭:৪৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

দেশব্যাপী চলমান হাম-রুবেলা টিকাদান কর্মসূচির আওতায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় কার্যক্রম জোরদার করা হয়েছে। কোনো শিশু যেন টিকার আওতার বাইরে না থাকে, তা নিশ্চিত করতে রেড ক্রিসেন্ট সোসাইটির ১০৪ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবককে মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ২৫ এপ্রিল থেকে ১১ দিনব্যাপী এই বিশেষ উদ্যোগটি বাস্তবায়িত হবে।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, গত ২০ এপ্রিল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার ৭৮ শতাংশ টিকাদান সম্পন্ন হয়েছে। নতুন পরিকল্পনায় ঝুঁকিপূর্ণ ৩০টি ওয়ার্ডে ১২৪ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন এবং শিশুদের জন্য ১০টি কেন্দ্রে বিশেষ ‘শিশু-বান্ধব কর্নার’ স্থাপন করা হবে। এছাড়া জনসচেতনতা বাড়াতে মাইকিং ও বিলবোর্ডের মাধ্যমে প্রচারণা অব্যাহত থাকবে বলে সমন্বয় সভায় জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ: ৩০০ পদে আবেদনের সুযোগ

হাম নির্মূল টিকাদান কর্মসূচি: ডিএনসিসির সাথে যুক্ত হলো রেড ক্রিসেন্ট

আপডেট সময় : ০৭:৪৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬