ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

ক্যাম্পাসে ছাত্রলীগের মতো সন্ত্রাসের রাজত্ব ফিরে আসছে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টি- এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগ যেভাবে ক্যাম্পাসগুলোতে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তার একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি। আবারও ক্যাম্পাসগুলোতে মেধা এবং যোগ্যতার রাজনীতির বিপরীতে সন্ত্রাস এবং দখলদারির রাজনীতি ফিরে আসছে।

শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের এনসিপিতে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আসিফ মাহমুদ বলেন, ‘আমাদের লড়াই শেষ হয়নি, লড়াইটা আরও দীর্ঘায়িত হয়েছে। মেধা ও যোগ্যতার এই রাজনীতি প্রতিষ্ঠার লড়াইটা সামনের দিনে চালিয়ে যেতে হবে। সেজন্য আমাদের সারা দেশে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হবে।’ তিনি সমাজের যারা গ্রহণযোগ্য ব্যক্তিত্ব আছেন এবং যারা ফ্যাসিবাদের সঙ্গে জড়িত নয়, গণহত্যার সঙ্গে জড়িত নয়, এমন সবাইকে এনসিপিতে অংশগ্রহণের দাওয়াত দেওয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

আসিফ মাহমুদ বলেন, সামনে স্থানীয় সরকার নির্বাচন আছে, এবং এই নির্বাচনে এনসিপি সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রাখতে চায়। মানুষের মধ্যে আমাদের যে সমর্থন এবং ভালোবাসা আছে, সেটাকে ভোটে রূপান্তর করে আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করে দেখাতে চাই। তিনি বলেন, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার যে বিএনপিকে দেখেছি, সেই বিএনপিকে আমরা আসলে চিনতে পারছি না। আমরা দেখছি যে, তারা বাংলাদেশে এখন আওয়ামী লীগের কালচার অনুসরণ করছে। তারা এখন ৭২-এর সংবিধানের রাজনীতি করছে। এখন তাদের কথা আর আওয়ামী লীগের কথার মধ্যে আমরা কোনো পার্থক্য দেখতে পাচ্ছি না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশেদ প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাগপার বিক্ষোভ

ক্যাম্পাসে ছাত্রলীগের মতো সন্ত্রাসের রাজত্ব ফিরে আসছে: আসিফ মাহমুদ

আপডেট সময় : ০৭:৪০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬