ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে হামলার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ: ‘গুপ্ত রাজনীতি’ প্রতিরোধের ডাক

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।

বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে হামলার তীব্র নিন্দা জানান। তাদের স্লোগান ছিল—‘গুপ্তদের ঠিকানা এই ক্যাম্পাসে হবে না’, ‘মেধাবীদের সেরা দল, জাতীয়তাবাদী ছাত্রদল’, ‘শিক্ষা-গুপ্ত একসাথে চলে না’। সমাবেশে ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন বলেন, ‘আমরা অনেক সহ্য করেছি, কিন্তু আর সহ্য করা হবে না। যারা গুপ্ত রাজনীতি করছেন তারা সতর্ক হয়ে যান, অন্যথায় রাজপথেই এর জবাব দেওয়া হবে।’

ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ অভিযোগ করেন, ক্যাম্পাসে ‘গুপ্ত রাজনীতি’ সক্রিয় হয়ে উঠেছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। তিনি বলেন, এসব কার্যক্রম প্রতিরোধে ছাত্রদল কঠোর অবস্থানে যাবে। তিনি আরও জানান, অতীতে বিভিন্ন সময় রাজনৈতিক সহনশীলতা দেখানো হলেও বর্তমানে তাদের লক্ষ্য করে অপপ্রচার চালানো হচ্ছে। এই পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনলাইনে ভুয়া তথ্য প্রচারকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় ছাত্রদল নিজেরাই ব্যবস্থা নেবে বলে নেতারা হুঁশিয়ারি দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাশেদ প্রধানের বাসভবনে হামলার প্রতিবাদে জাগপার বিক্ষোভ

চট্টগ্রামে হামলার প্রতিবাদে ইবি ছাত্রদলের বিক্ষোভ: ‘গুপ্ত রাজনীতি’ প্রতিরোধের ডাক

আপডেট সময় : ০৭:৪০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬