মন্ত্রিপরিষদ বিভাগ এবং এর অধীনে থাকা তোশাখানা ইউনিট ও তোশাখানা জাদুঘরে ১৩তম থেকে ২০তম গ্রেডের বিভিন্ন পদে মোট ৭৫ জন নিয়োগ দেওয়া হবে। এই পদগুলোতে আবেদনের প্রক্রিয়া আগামী ২৯ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে শুরু হবে। আগ্রহীদের শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে; অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
নিয়োগের জন্য বিভিন্ন পদের মধ্যে রয়েছে সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (০৫টি), কম্পিউটার অপারেটর (০৫টি), ক্যাটালগার (০১টি), ক্যাশিয়ার (০১টি), অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (২০টি), ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (০২টি) এবং অফিস সহায়ক (২৪টি)। এসব পদের বেতন স্কেল গ্রেড-১৩ থেকে গ্রেড-২০ পর্যন্ত নির্ধারিত হয়েছে।
এছাড়াও, তোশাখানা ইউনিট ও জাদুঘরে মডেলার (০১টি), স্টোর কিপার (০১টি), অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (০২টি), গ্যালারি অ্যাটেনডেন্ট (০৪টি), ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর (০১টি), ইলেক্ট্রিশিয়ান (০১টি), রিসিপশনিস্ট (০১টি), প্রকাশনা সহকারী (০১টি), নিরাপত্তাপ্রহরী (০১টি), অফিস সহায়ক (০৩টি) এবং পরিচ্ছন্নতাকর্মী (০১টি) পদেও নিয়োগ দেওয়া হবে। এই পদগুলোর বেতন স্কেলও গ্রেড-১৬ এবং গ্রেড-২০ অনুযায়ী নির্ধারিত। আবেদনের জন্য বয়সসীমা ০১ এপ্রিল ২০২৬ তারিখে নির্দিষ্ট করা হয়েছে।
রিপোর্টারের নাম 






















