ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

বিরল সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযান: ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার

দিনাজপুরের বিরল সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত একটি বিশেষ অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটের একটি চালান এবং একটি বাইসাইকেল উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে কিশোরীগঞ্জ বিওপি’র একটি টহল দল এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বিরল উপজেলার সীমান্ত মেইন পিলারের নিকটবর্তী গুচ্ছগ্রাম এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও বাইসাইকেল প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে, এই ঘটনার সাথে জড়িত চোরাকারবারিদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান সীমান্ত সুরক্ষা জোরদার করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রস্তাবিত বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী বৃদ্ধি, হজ ব্যবস্থাপনা সহজ করার উদ্যোগ

বিরল সীমান্তে বিজিবির মাদকবিরোধী অভিযান: ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও বাইসাইকেল উদ্ধার

আপডেট সময় : ০৫:২৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬