ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

শাহবাগে সাংবাদিক আহতের ঘটনায় দুঃখ প্রকাশ ছাত্রদল সম্পাদকের

রাজধানীর শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক আহত হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক বার্তার মাধ্যমে তিনি এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন।

পোস্টে নাছির উদ্দিন নাছির উল্লেখ করেন, গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী ছাত্রদল সাংবাদিকদের যেকোনো ধরণের হয়রানির বিরোধী। তিনি আরও বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। ভবিষ্যতে পেশাগত দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিক যেন এমন পরিস্থিতির সম্মুখীন না হন, সে বিষয়ে ছাত্রদল সচেষ্ট থাকবে বলে তিনি আশ্বস্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ৩.৭ মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি উদ্ধার: সাইবার অপরাধ দমনে বড় সাফল্য

শাহবাগে সাংবাদিক আহতের ঘটনায় দুঃখ প্রকাশ ছাত্রদল সম্পাদকের

আপডেট সময় : ০২:০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬